ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ডিজিটাল বিজ্ঞাপনে নতুন দিগন্ত: এএএবি ও আলেফের ঐতিহাসিক চুক্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বাংলাদেশে ডিজিটাল বিজ্ঞাপন খাতের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত মান উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) এবং আলেফ। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার লক্ষ্য দেশের ডিজিটাল বিজ্ঞাপনী ইকোসিস্টেমকে আন্তর্জাতিক মানের করে তোলা। আলেফ গুগল, টিকটক সহ বিভিন্ন বিশ্বখ্যাত ডিজিটাল প্ল্যাটফর্মের অনুমোদিত বাণিজ্যিক অংশীদার হিসেবে বাংলাদেশে কাজ করছে।

এই চুক্তির আওতায় দেশের ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থাগুলোর জন্য কাঠামোগত প্রশিক্ষণ, নৈতিক মান অনুসরণ, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে দক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বাড়বে বলে আশা করা হচ্ছে।

রাজধানী ঢাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এএএবি ও আলেফের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় সংস্থা যৌথভাবে ডিজিটাল বিজ্ঞাপনে পেশাগত উৎকর্ষ সাধন, দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা ও তথ্যের স্বচ্ছতা প্রতিষ্ঠায় নিবেদিতভাবে কাজ করবে। এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি প্রবৃদ্ধি সংক্রান্ত জাতীয় অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

‘এনেবলমেন্ট, এনহ্যান্স, এক্সপ্যান্ড’ (থ্রি ই) নামক একটি বিশেষ কাঠামোর অধীনে এই অংশীদারিত্ব পরিচালিত হবে। এর অংশ হিসেবে, এএএবি সদস্য সংস্থাগুলোর নবীন পেশাজীবী ও নতুন গ্র্যাজুয়েটদের জন্য বিনামূল্যে বিশ্বমানের ডিজিটাল অ্যাডভার্টাইজিং সার্টিফিকেশন প্রদান করা হবে। এছাড়াও, আলেফের ঢাকার প্রশিক্ষণ কেন্দ্রটিকে এএএবির ‘লার্নিং হাব’ হিসেবে ব্যবহার করে নিয়মিত কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ চুক্তির অধীনে এজেন্সি মালিক ও সিনিয়র লিডারশিপের জন্য ‘লিডারশিপ মাস্টারক্লাস’ আয়োজন করা হবে। পাশাপাশি, প্রতি দুই বছর অন্তর ‘বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপন শিল্পের বর্তমান অবস্থা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হবে, যা শিল্পের সার্বিক চিত্র তুলে ধরবে। ব্র্যান্ড সুরক্ষা, বিজ্ঞাপনের স্বচ্ছতা এবং প্ল্যাটফর্ম কমপ্লায়েন্স নিশ্চিত করতে একটি ডিজিটাল অ্যাডভার্টাইজিং আচরণবিধিও প্রণয়ন করা হবে।

এএএবি ও আলেফ উভয়ই বিশ্বাস করে, এই সমঝোতা স্মারক বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পকে আরও দক্ষ, নৈতিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের অর্থনীতির অগ্রগতিতে সহায়ক হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

ডিজিটাল বিজ্ঞাপনে নতুন দিগন্ত: এএএবি ও আলেফের ঐতিহাসিক চুক্তি

আপডেট সময় : ১০:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬