ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ডিলারদের হয়রানি বন্ধ এবং সিলিন্ডারের দাম নতুন করে নির্ধারণের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এর ফলে আজ বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চরম সংকট সৃষ্টি করেছে।

বাজারে গত কয়েকদিন ধরেই এলপিজি সিলিন্ডারের কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল। তবে ব্যবসায়ীদের এই আকস্মিক ধর্মঘটে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় রান্নাবান্না নিয়ে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। অনেক বাসাবাড়িতে চুলা না জ্বলায় নিরুপায় হয়ে মানুষ হোটেল বা রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করছেন। তবে সেখানেও বাড়তি দামের কারণে হিমশিম খেতে হচ্ছে অনেককে। ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায়ের এই সংস্কৃতি বন্ধ করতে সরকারকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে।

এদিকে, গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে তিতাস গ্যাস কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তিতাস ভবনের সামনে অবস্থান নিয়ে দলটির নেতারা এলপিজি বাজারের অসাধু সিন্ডিকেট ভেঙে দিয়ে জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তারা মনে করেন, বাজার মনিটরিং ও সঠিক পরিকল্পনার অভাবে সাধারণ মানুষ বারবার এমন কৃত্রিম সংকটের শিকার হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান সীমান্তে যুদ্ধের দামামা: সামরিক শক্তিতে পাকিস্তানের ধারেকাছেও নেই আফগানিস্তান

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

আপডেট সময় : ০৩:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬