ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুর্বৃত্তদের পালানোর দৃশ্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজিজুর রহমান মুসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ছিলেন। বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে।

হামলার সময় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে মোট ৫টি গুলি ছোড়ে, যার মধ্যে একটি তার পেটে বিদ্ধ হয়। ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, যার মধ্যে আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় যখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, ঠিক তখনই রাজধানীর ব্যস্ততম এলাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে ‘মুজিবপ্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে ঝটিকা মিছিল: ৮ জন আটক

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুর্বৃত্তদের পালানোর দৃশ্য

আপডেট সময় : ১১:৪৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬