ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আর কোনো পাতানো নির্বাচন হবে না, ন্যায়বিচারের আশ্বাস সিইসির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশে আগামীতে আর কোনো পাতানো নির্বাচন হতে দেয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, বর্তমান নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাসী এবং প্রার্থীরা কমিশনের কাছ থেকে সব সময় ন্যায্য বিচার পাবেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিইসি উল্লেখ করেন, যারা মনোনয়নপত্রের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করছেন, সেগুলোর নিষ্পত্তি হবে সম্পূর্ণ আইনি ভিত্তিতে। কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আরও আশ্বস্ত করেন যে, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে এসে তাদের আবেদন জমা দিচ্ছেন। ৫ জানুয়ারি শুরু হওয়া এই আপিল প্রক্রিয়া চলবে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হিসাব অনুযায়ী, গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রথম দিন ৪১টি, দ্বিতীয় দিন ১২২টি এবং তৃতীয় দিন ১৩১টি আবেদন জমা পড়ে। এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে সারা দেশের ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। মূলত সেই বাতিলের বিরুদ্ধেই এখন আপিল করছেন প্রার্থীরা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে ‘মুজিবপ্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে ঝটিকা মিছিল: ৮ জন আটক

আর কোনো পাতানো নির্বাচন হবে না, ন্যায়বিচারের আশ্বাস সিইসির

আপডেট সময় : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬