ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানে ইউনিট প্রতি বিদ্যুতের দাম কমলো ৯৩ পয়সা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাধারণ গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটির বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি (নেপরা)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯৩ পয়সা হ্রাস করা হয়েছে। এর ফলে দেশটির সাধারণ গ্রাহকদের প্রতি মাসে সম্মিলিতভাবে প্রায় ৫৬০ কোটি পাকিস্তানি রুপি সাশ্রয় হবে।

নেপরার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে যাওয়ায় ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত নভেম্বর মাসে বিশ্ববাজারে জ্বালানির দাম তুলনামূলক কম থাকায় গ্রাহক পর্যায়ে এই সুবিধা দেওয়া হচ্ছে। করাচিসহ পাকিস্তানের সব অঞ্চলের সাধারণ গ্রাহকরা এই সুবিধা পাবেন।

তবে লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে এই মূল্যহ্রাস প্রযোজ্য হবে না। পাকিস্তানে সাধারণত যারা প্রতি মাসে ১০০ ইউনিট বা তার কম বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের লাইফলাইন গ্রাহক হিসেবে বিবেচনা করা হয়। এই শ্রেণির গ্রাহকদের জন্য দেশটির সরকার আগে থেকেই ভর্তুকি দেয় এবং তাদের জন্য বিদ্যুতের দাম সাধারণ গ্রাহকদের তুলনায় কম থাকে।

উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বর মাসেও পাকিস্তানে সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭২ পয়সা কমানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার ওপর ভিত্তি করেই দেশটিতে নিয়মিত বিদ্যুতের দাম সমন্বয় করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান-পাক সীমান্তে উত্তেজনা: আঞ্চলিক শান্তি ফেরাতে তুরস্কের কূটনৈতিক দৌড়ঝাঁপ

পাকিস্তানে ইউনিট প্রতি বিদ্যুতের দাম কমলো ৯৩ পয়সা

আপডেট সময় : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬