ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মাগুরায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মাগুরা সদর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আকিদুল ইসলাম নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার ইছাখাদা ইউনিয়নের ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকিদুল সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের পাকাকাঞ্চনপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে উপজেলার টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় কয়েকজন চোরকে ধাওয়া করেন গ্রামবাসী। ওই সময় ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আকিদুলকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, আকিদুল দীর্ঘ তিন বছর সাইপ্রাস প্রবাসী ছিলেন। তিনি বুধবার ভোরে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে গরু চোর সাজিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তি একজন পেশাদার চোর ছিলেন। গরু চুরি করে পালানোর সময় উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভয়নগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৭; রণক্ষেত্র ভাটপাড়া বাজার

মাগুরায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬