ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

পুলিশ প্রশাসনে বড় রদবদল, ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন পদায়ন করেছে সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে পুলিশ টেলিকম ইউনিটে এবং সিআইডির অপর ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনে পাঠানো হয়েছে। বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে পদোন্নতি দিয়ে একই শাখার ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভেতরেও রদবদল করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি ও সানা শামীনুর রহমানকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া বেশ কয়েকজন পুলিশ সুপারকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। টুরিস্ট পুলিশের এসপি খন্দকার খালিদ বিন নুর এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। নোয়াখালীর পিটিসির এসপি আসমা বেগম রিটাকে এপিবিএন সদর দফতরে এবং খুলনা পিটিসির এসপি সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসনিক কাজের গতি বাড়াতে চারজন কর্মকর্তাকে পুলিশ সদর দফতরে আনা হয়েছে। তারা হলেন নৌ-পুলিশের এসপি আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা, রেলওয়ে পুলিশের এসপি মো. সাইফুল হক এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ার। মো. সাইফুল হককে এআইজি হিসেবে সদর দফতরে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে নিয়মিত কাজের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ-হত্যা: দ্রুত ও প্রকাশ্যে বিচার চাইলেন মাওলানা জালালুদ্দীন

পুলিশ প্রশাসনে বড় রদবদল, ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

আপডেট সময় : ০৬:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬