ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ড. রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের প্রার্থী ড. রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ দেওয়া হয়।

অভিযোগে জানা গেছে, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ড. রেজা কিবরিয়া তার কর্মী ও সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচার কাজ চালান। এই প্রচারণার ছবি ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণসহ জিতু মিয়া সেন্টু নামে এক ব্যক্তি ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগে মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামে অপর এক ব্যক্তিও কমিটির কাছে লিখিত অভিযোগ দেন।

এই প্রেক্ষিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ১৪ জানুয়ারির মধ্যে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে ড. রেজা কিবরিয়াকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে শিশু হত্যার নির্মমতা: ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জমিয়ত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ড. রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ০৬:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬