ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ভোলায় অটোরিকশা চালক আবু বকর সিদ্দিক হত্যা মামলায় গ্রেফতার ৩

ভোলার লালমোহনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আবু বকর সিদ্দিককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ছয় দিন পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশন পৌর বাস স্ট্যান্ড থেকে লালমোহনের গজারিয়া বাজারে যাওয়ার কথা বলে আবু বকরের অটোরিকশাটি ভাড়া করেন আসামিরা। রাত সাড়ে ৯টার দিকে গাড়িটি লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় পৌঁছালে তারা আবু বকরের বুকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে এবং গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে সুলতান লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৬ জানুয়ারি প্রথমে প্রধান আসামি মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী মোহাম্মদ রাজা ও কাজী তারেককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এর মধ্যে আসামি রাজার বিরুদ্ধে ঢাকার সাভার ও মোহাম্মদপুর থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এই নৃশংস ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা নিশ্চিত হতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ: মতপ্রকাশের স্বাধীনতা ও বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে উদ্বেগ

ভোলায় অটোরিকশা চালক আবু বকর সিদ্দিক হত্যা মামলায় গ্রেফতার ৩

আপডেট সময় : ০৬:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬