ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

হলফনামার আয়কর তথ্যে টাইপিং ভুল ছিল, সংশোধন করা হয়েছে: সারজিস

পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে টাইপিং ভুল ছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকার জেলা এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সারজিস আলম বলেন, আয়কর রিটার্নে আয়ের পরিমাণে আইনজীবীর টাইপিং ভুলের কারণে ৯ লাখ টাকার পরিবর্তে ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল। আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই ভুল সংশোধন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে ফটোকার্ড তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারে তাকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঈদ শুভেচ্ছা জানানোর কথা বলা হচ্ছে। অথচ তার রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, কোথাও কোনো পদ-পদবি ছিল না বলে তিনি দাবি করেন।

বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দিকে অভিযোগের তীর ছুড়ে সারজিস আলম বলেন, যারা এনসিপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন, তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলোকেও ভয় দেখানো হচ্ছে। এখনই যদি ক্ষমতা, পেশিশক্তি ও কালো টাকার প্রভাব দেখানো হয়, তাহলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। এ বিষয়ে সরকার এবং নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে শিশু হত্যার নির্মমতা: ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জমিয়ত

হলফনামার আয়কর তথ্যে টাইপিং ভুল ছিল, সংশোধন করা হয়েছে: সারজিস

আপডেট সময় : ০৫:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬