বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছেন অথবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময়ে আপস করেছেন। তার মতে, একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষদিন পর্যন্ত কোনো ধরনের আপস করেননি।
গত বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভায় তিনি এসব মন্তব্য করেন।
আমীর খসরু আরও বলেন, বেগম খালেদা জিয়ার এই ত্যাগ ও আপসহীনতার জন্যই বিএনপির নেতাকর্মীরা এতটা সাহসী। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে।
নিজের বক্তব্যে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি জাতির মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।
একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
রিপোর্টারের নাম 





















