ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

৪৪ জেলায় জাঁকিয়ে শীত: শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস

দেশজুড়ে জেঁকে বসেছে শীত। দেশের ৪৪টি জেলায় বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে তীব্র শীতের প্রভাবে সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ বুধবার এক পূর্বাভাসে জানান, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। এই পরিস্থিতি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কিছু কিছু জায়গায় তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনে ‘তিন লাভের’ দাবি জামায়াত আমিরের, দ্বিতীয় লড়াই স্থানীয় সরকারে

৪৪ জেলায় জাঁকিয়ে শীত: শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস

আপডেট সময় : ১২:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬