ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য বন্ড ও নির্দিষ্ট প্রবেশপথ

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণকারী বাংলাদেশসহ ২৬টি দেশের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ নীতি ঘোষণা করা হয়েছে। এই নতুন নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে যাত্রীদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে। একই সঙ্গে, বন্ড প্রদানকারী যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তিনটি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশি যাত্রীরা বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট—এই তিনটি নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই নির্ধারিত বিমানবন্দরগুলো ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা বের হলে বন্ডের শর্ত ভঙ্গ হবে।

মার্কিন পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা ‘বি-১’ বা ‘বি-২’ ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে, এক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের জামানত জমা দিতে হবে। ভিসার সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে।

বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন এই নীতি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনে ‘তিন লাভের’ দাবি জামায়াত আমিরের, দ্বিতীয় লড়াই স্থানীয় সরকারে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য বন্ড ও নির্দিষ্ট প্রবেশপথ

আপডেট সময় : ১২:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬