ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের একপেশে ভূমিকার কারণে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে, এ ধরনের নির্বাচন দেশকে আরও একবার বিপর্যয়ের মুখে ঠেলে দেবে।

বুধবার সকালে রাজধানীতে জামায়াতের আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই শঙ্কার কথা জানান।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকার ও নির্বাচন কমিশনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ইইউ প্রতিনিধিদের অবগত করেছেন যে, জামায়াত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে, তবে প্রশাসনের একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব পরিলক্ষিত হচ্ছে।

জামায়াতের এই নেতা আরও জানান, তার দল ক্ষমতায় এলে সকল রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে।

এদিকে, ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) কে দশটি আসন ছেড়ে দেওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে, সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন তিনি। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতা খুব শিগগিরই চূড়ান্ত হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনে ‘তিন লাভের’ দাবি জামায়াত আমিরের, দ্বিতীয় লড়াই স্থানীয় সরকারে

সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা প্রকাশ

আপডেট সময় : ১১:৩১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬