ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। জেলার বদলগাছী উপজেলায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত করা হয়, যা চলতি মৌসুমের সর্বনিম্ন।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, সকাল ৯টা পর্যন্ত এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় এবং উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে, যার প্রভাবে জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। সেই হিসাবে নওগাঁয় বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া, ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু শৈত্যপ্রবাহ এবং ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের অমিত শাহকে বরখাস্তের দাবি, মোদিকে রাহুল গান্ধীর আহ্বান

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় : ১১:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬