তীব্র শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে দেশের জনজীবন। সারা দেশেই শীতের দাপট অব্যাহত রয়েছে। এরই মধ্যে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের নওগাঁর বদলগাছীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দেশের রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ প্রায় ৪১টি জেলায় আজ তীব্র শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলের বাসিন্দারা গত কয়েকদিন ধরেই অসহনীয় ঠান্ডার মুখোমুখি। মঙ্গলবার থেকে ঠান্ডার প্রকোপ আরও বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বেলা বাড়লেও শীতের তীব্রতা না কমায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বাইরে যারা বের হচ্ছেন, তাদের হিমেল হাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ। পাশাপাশি বয়স্ক ও শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
এদিকে, রাজধানী ঢাকার তাপমাত্রা আগের দিনের তুলনায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। অনেক এলাকায় কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আকাশ পরিষ্কার থাকার কারণেই তাপমাত্রা কমছে।
রিপোর্টারের নাম 

























