ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশের নতুন শর্ত: বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের জন্য জামানত বাধ্যতামূলক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশসহ মোট ২৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দেওয়ার নতুন নিয়ম ঘোষণা করেছে মার্কিন সরকার। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র দফতরের প্রকাশিত তালিকায় বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশ, নেপাল ও ভুটানের নাম রয়েছে। এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশও এই নীতির অন্তর্ভুক্ত।

মার্কিন পররাষ্ট্র দফতর সূত্রে জানানো হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা ‘বি-১’ (ব্যবসায়িক) অথবা ‘বি-২’ (পর্যটক) ভিসার জন্য যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারীকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে।

এই নতুন নীতি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে শিশু হত্যার নির্মমতা: ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জমিয়ত

যুক্তরাষ্ট্রে প্রবেশের নতুন শর্ত: বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের জন্য জামানত বাধ্যতামূলক

আপডেট সময় : ১০:২৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬