ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আলোচিত তরুণী সুরভী ২ দিনের রিমান্ডে, গাজীপুরে বিক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গাজীপুরে প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় তাহরিমা জান্নাত সুরভী নামে এক তরুণীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।

সুরভী গেল ২৪-এর জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করে পরিচিতি লাভ করেন।

এদিকে, তার রিমান্ডের খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তারা অবিলম্বে ‘জুলাইযোদ্ধা’ সুরভীর মুক্তি দাবি করেন এবং হুমকি দেন যে, তাকে মুক্তি দেওয়া না হলে সারাদেশে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত থাকবে।

সুরভীর আইনজীবী আসাদুজ্জামান জানান, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। আদালত বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন উল্লেখ করে তিনি বিক্ষোভকারীদের প্রতি আদালত অবমাননা না করার অনুরোধ জানান।

এর আগে গত ২৪ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে সুরভীকে আটক করে পুলিশ। চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে প্রতারণার মামলাটি দায়ের করেন একটি জাতীয় দৈনিকে কর্মরত এক মাল্টিমিডিয়া রিপোর্টার। সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা: আলোচনায় বসার আহ্বান চীনের, মধ্যস্থতার প্রস্তাবও

আলোচিত তরুণী সুরভী ২ দিনের রিমান্ডে, গাজীপুরে বিক্ষোভ

আপডেট সময় : ০২:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬