ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারপারসন কে এম মুজিবুল হক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন কে এম মুজিবুল হক। সম্প্রতি ইউএপি ফাউন্ডেশনের ২৩তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত ভোটে তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হন।

জনাব মুজিবুল হক কুমিল্লার মুরাদনগরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সুদীর্ঘ কর্মজীবনে শিক্ষা, উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক এবং করপোরেট খাতসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন। তাঁর কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত, টানা ১২ বছর তিনি বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে মর্যাদা লাভ করেন।

তাঁর বর্ণাঢ্য নেতৃত্বমূলক দায়িত্বের মধ্যে উল্লেখযোগ্য হলো—১৯৯২ সালে জেসিআই বাংলাদেশ-এর জাতীয় সভাপতি এবং ১৯৯৩ সালে জেসিআই ইন্টারন্যাশনাল-এর বিশ্ব সহ-সভাপতি হিসেবে পূর্ব ইউরোপ, সিআইএস ও বাল্টিক অঞ্চলের তদারকির দায়িত্ব পালন। এছাড়াও তিনি ১৯৮৬ সালে জাতিসংঘের সর্ববৃহৎ শান্তি কর্মসূচি এফইআর-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক হিসেবে নেতৃত্ব দেন। বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন-এর ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত কনসুলার কর্পস বাংলাদেশ (সিসিবি)-এর প্রেসিডেন্ট ও ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৬–২০২৭ মেয়াদের জন্য ইউএপি ফাউন্ডেশন ও ইউএপি বোর্ড অব ট্রাস্টিজে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন—আলমজেব ফারজাদ আহমেদ, আলহাজ আবদুল মালেক মোল্লা, জাকি আলম এবং স্থপতি মাহবুবা হক।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা: আলোচনায় বসার আহ্বান চীনের, মধ্যস্থতার প্রস্তাবও

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারপারসন কে এম মুজিবুল হক

আপডেট সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬