আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম শুরু হয়েছে। যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, তারা যেমন আপিল করতে পারবেন, তেমনি যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের বিরুদ্ধেও আপত্তি থাকলে আপিল করার সুযোগ থাকছে।
সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল গ্রহণ ও নিষ্পত্তির জন্য অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত এই আপিল কার্যক্রম চলবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থী নিজে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আপিল জমা দিতে পারবেন।
দাখিলকৃত আপিল আবেদনগুলো নিষ্পত্তির জন্য ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত কমিশনের পক্ষ থেকে শুনানির আয়োজন করা হবে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব শুনানি অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 























