স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ জন, খুলনা বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালগুলো থেকে ১৬২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৮৪ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩২৯ জন রোগী।
রিপোর্টারের নাম 






















