ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে থার্ড টার্মিনাল চালু হচ্ছে না: উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য দেন।

বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ জানান, অধ্যাদেশ দুইটি বাস্তবায়িত হলে বিমানের টিকিট কাটাকে কেন্দ্র করে যেসকল প্রতারণা ও হয়রানি হয়ে থাকে, তা বন্ধ হবে। এসব জালিয়াতি বন্ধে অধ্যাদেশ দুটিতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার বিধান রাখা হয়েছে।

ফ্লাইট ডাইভারশন প্রসঙ্গে তিনি বলেন, তীব্র কুয়াশার কারণে বিমানের ফ্লাইট পার্শ্ববর্তী দেশে ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি-তে উন্নীত করা হবে।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে দেশের বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। এর ফলে বিমানের টিকিটের ন্যায্যমূল্যও নিশ্চিত করা সম্ভব হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে ‘মুজিবপ্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে ঝটিকা মিছিল: ৮ জন আটক

অন্তর্বর্তী সরকারের মেয়াদে থার্ড টার্মিনাল চালু হচ্ছে না: উপদেষ্টা

আপডেট সময় : ০২:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬