ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: কোটি টাকার গহনা ও নগদ টাকা লুট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্স নামের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকান থেকে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং নগদ চার লাখ টাকা লুট হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

সোমবার ভোররাতের দিকে দোকানের শাটার ও কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ চোরচক্র। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরিহিত কয়েকজন চোর তালা ভেঙে দোকানের ভেতরে ঢোকে। তারা স্বর্ণ, রুপা ও নগদ অর্থ লুটের পাশাপাশি দোকানের সিন্দুকটিও তুলে নিয়ে যায়। এরপর ভোরের আলো ফোটার আগেই একটি পিকআপ ভ্যানে করে লুট করা মালামালসহ চোরেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় পুলিশের একাধিক দল তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, দোকানের সিসিটিভি ফুটেজ ও চোরদের গতিবিধি পর্যালোচনা করে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম বর্ষপূর্তিতে এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা: গণভোটের দাবি, বিএনপিকে হুঁশিয়ারি

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: কোটি টাকার গহনা ও নগদ টাকা লুট

আপডেট সময় : ০২:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬