ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সাথে, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে কূটনৈতি ও আলোচনার মাধ্যমে সব ধরনের বিরোধ নিষ্পত্তির ওপর জোর দিয়েছে ঢাকা।
সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, দেশগুলোর মধ্যে উদ্ভূত সকল প্রকার সমস্যা শান্তিপূর্ণ আলোচনা এবং কূটনৈতি সমাধানের পথেই সমাধান সম্ভব।
উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের সেনারা আকস্মিক হামলা চালিয়ে আটক করে নিউইয়র্কের একটি বন্দিশালায় নিয়ে যায় বলে খবরে প্রকাশ। এমন প্রেক্ষাপটেই বাংলাদেশ নিজেদের অবস্থান স্পষ্ট করলো।
রিপোর্টারের নাম 






















