ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

‘একতরফা ও গুণ্ডামিমূলক’ আচরণের বিরুদ্ধে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নাম উল্লেখ না করে ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘একতরফা ও গুণ্ডামিমূলক’ কাজ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে শি জিনপিং এই মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

বৈঠকে শি জিনপিং বিশ্বের ‘প্রধান দেশগুলোকে’ আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, পরিবর্তন এবং বিশৃঙ্খলার এই বিশ্বে একতরফা ও গুণ্ডামিমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, প্রতিটি দেশের জনগণের বেছে নেওয়া উন্নয়নের পথকে অন্য সব দেশের সম্মান করা উচিত। সেই সঙ্গে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের উদ্দেশ্য ও নীতিগুলো মেনে চলা জরুরি। বিশেষ করে বিশ্বের শক্তিশালী দেশগুলোর উচিত এই আইন মেনে চলার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।

শনিবার ভোরে ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালায় মার্কিন বাহিনী। অভিযানে দেশটির প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আটক করে বিমানে করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন পদক্ষেপের পরপরই বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে।

এর আগে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছিলেন, চীন কখনোই অন্য কোনও দেশের ওপর শক্তি প্রয়োগ বা নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নয়। ভেনেজুয়েলার বর্তমান অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করে ওয়াং ই বলেছিলেন, আমরা বিশ্বাস করি না যে কোনও দেশ ‘বিশ্বের পুলিশ’হিসেবে ভূমিকা পালন করতে পারে, আর আমরা এটাও মানি না যে কোনও দেশ নিজেকে ‘আন্তর্জাতিক বিচারক’হিসেবে দাবি করতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বে একতরফা আধিপত্যবাদ আশঙ্কাজনকভাবে বাড়ছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুনরায় সরকারি ছুটি ঘোষিত হলো ৭ নভেম্বর: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

‘একতরফা ও গুণ্ডামিমূলক’ আচরণের বিরুদ্ধে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬