ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, শাহবাগে শুরু উত্তরায় শেষ

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে সংগঠনের নেতাকর্মীরা সমবেত হওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। 

কর্মসূচিতে অংশ নিতে দুপুর থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মী শাহবাগে জড়ো হন। এ সময় শাহবাগ এলাকা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা ‘তুমি কে আমি কে— হাদি, হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি— ঢাকা, ঢাকা’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কবো’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’— এমন সব স্লোগান দিয়ে হাদি হত্যার বিচার দাবি করেন। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করবে। পদযাত্রাটি শাহবাগ থেকে ধানমন্ডি-জিগাতলা, শংকর বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড (আল্লাহ করিম মসজিদ), পল্লবী ও মিরপুর-১০ নম্বর গোলচত্বর অতিক্রম করে উত্তরার বিএনএস সেন্টারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, শরিফ ওসমান হাদিকে হত্যার পর দীর্ঘ সময় পার হলেও মূল খুনিদের গ্রেফতার করতে না পারা প্রশাসনের চরম ব্যর্থতা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হবে এবং প্রকৃত খুনিরা আইনের আওতায় না আসবে, ততক্ষণ পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে।

এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, যার ধারাবাহিকতায় আজকের এই ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হচ্ছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, শাহবাগে শুরু উত্তরায় শেষ

আপডেট সময় : ০৪:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬