যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে দেশটির সম্ভাব্য অন্তর্বর্তী নেতা হিসেবে বিবেচনা করছেন না। ট্রাম্প বলেছেন, তিনি ভালো নারী কিন্তু দেশ চালানোর প্রয়োজনীয় সম্মান ও সমর্থন নেই। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মাচাদোর দেশের ভেতরে যথেষ্ট সমর্থন ও গ্রহণযোগ্যতা নেই।
ট্রাম্প বলেন, তিনি (মারিয়া কোরিনা মাচাদো) একজন খুব ভালো নারী, কিন্তু ভেনেজুয়েলা চালানোর জন্য প্রয়োজনীয় সম্মান ও সমর্থন তার নেই ।
তিনি বলেন, মাচাদোর পক্ষে দেশটির নেতৃত্ব দেওয়া খুবই কঠিন হবে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ভাইস প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, নোবেলজয়ী মাচাদো ভেনেজুয়েলার অন্যতম পরিচিত বিরোধী মুখ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তবে ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বিরোধী শিবিরের নেতৃত্ব ও ভবিষ্যৎ কৌশল নিয়ে বিতর্কে আরও উসকে দিয়েছে।
রিপোর্টারের নাম 























