ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মিয়ানমারেব বিতর্কিত নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে জান্তা সমর্থিত দল

মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথম অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রথম ধাপের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে সেনাবাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিতর্কিত এই নির্বাচনের প্রথম ধাপে দলটি বড় ব্যবধানে জয় পেয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউনিয়ন ইলেকশন কমিশন (ইউইসি) প্রকাশিত ৫৬টি আসনের আংশিক ফলাফলে দেখা গেছে, অবসরপ্রাপ্ত জেনারেলদের নেতৃত্বাধীন ইউএসডিপি নিম্নকক্ষ পিথু হ্লুত্তাওয়ের ৪০টির মধ্যে ৩৮টি আসনে জয় পেয়েছে। শান ন্যাশনালিটিজ ডেমোক্র্যাটিক পার্টি (হোয়াইট টাইগার পার্টি) এবং মন ইউনিটি পার্টি (এমইউপি) পেয়েছে একটি করে আসন।

এ ছাড়া রাজ্য ও আঞ্চলিক পরিষদের (স্টেট/রিজিওনাল) ১৫টি আসনের মধ্যে ইউএসডিপি জয় পেয়েছে ১৪টিতে। একটি আসনে জয়ী হয়েছে আখা ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টি। উচ্চকক্ষ অ্যামিওথা হ্লুত্তাওয়ে এখন পর্যন্ত মাত্র একটি আসনের ফল ঘোষণা করা হয়েছে, যা জিতেছে ওয়া ন্যাশনাল পার্টি।  

ক্ষমতা দখলের পর গণতন্ত্রপন্থি আন্দোলন দমনে কঠোর অভিযানে দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহের সূচনা করে সামরিক জান্তা। জান্তা সরকার দাবি করেছে, তিন ধাপে অনুষ্ঠিত এই নির্বাচন দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।

জান্তা সরকার জানিয়েছে, প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল ৫২ শতাংশ । তবে নির্বাচন পর্যবেক্ষকদের মতে, এটি ২০২০ ও ২০১৫ সালের নির্বাচনের প্রায় ৭০ শতাংশ ভোটার উপস্থিতির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

জাতিসংঘ, পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলো এই নির্বাচনের সমালোচনা করেছে। কারণ, জান্তাবিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে পারেনি এবং ভোট নিয়ে সমালোচনা আইনত নিষিদ্ধ করা হয়েছে।

আগামী ১১ জানুয়ারি ও ২৫ জানুয়ারি আরও দুই ধাপে ভোটগ্রহণ হবে, যা মিয়ানমারের ৩৩০টির মধ্যে ২৬৫টি টাউনশিপে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এর অনেকগুলোতেই জান্তার পূর্ণ নিয়ন্ত্রণ নেই।

এদিকে ২০২০ সালের নির্বাচনে ভূমিধস জয় পাওয়া নোবেলজয়ী অং সান সু চি এখনও আটক রয়েছেন এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নিবন্ধন বাতিল করে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলমান গৃহযুদ্ধের মধ্যে জান্তার এই নির্বাচনি উদ্যোগ ঝুঁকিপূর্ণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও খুবই সীমিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনভিজ্ঞ নিউজিল্যান্ডের সামনে অভিজ্ঞ বাংলাদেশ: সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা

মিয়ানমারেব বিতর্কিত নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে জান্তা সমর্থিত দল

আপডেট সময় : ০৫:০২:২২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬