ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন ‘সশস্ত্র আগ্রাসনের’ নিন্দা জানালো রাশিয়া

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে ‘সশস্ত্র আগ্রাসন’ হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মস্কো সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি আরও অবনতি হওয়ার বিষয়ে সতর্ক করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলায় এই কর্মকাণ্ডের সপক্ষে ওয়াশিংটন যেসব অজুহাত দিচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আস্থা ও অনুমানের ভিত্তিতে সম্পর্ক গড়ার ইচ্ছা এবং বাস্তবসম্মত প্রয়োগবাদের পরিবর্তে এখানে চরম আদর্শিক বিদ্বেষই জয়ী হয়েছে।

রাশিয়া সতর্ক করে বলেছে, এই ধরনের আগ্রাসন ওই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। তাই সংকট এড়াতে সংঘাতের পথ পরিহার করার ওপর জোর দিয়েছে দেশটি।

শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ কয়েকটি শহরে বড় আকারের হামলা চালানোর পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেনমার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদুরোর পাশাপাশি তার স্ত্রীকেও আটক করা হয়েছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

ভেনেজুয়েলায় মার্কিন ‘সশস্ত্র আগ্রাসনের’ নিন্দা জানালো রাশিয়া

আপডেট সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬