ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দক্ষিণ ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১১

দক্ষিণ ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার (২ জানুয়ারি)  স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ব্রাজিলের দক্ষিণতম রাজ্য রিও গ্রান্দে দো সুল-এর একটি ফেডারেল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে আরও সাতজন আহত হয়েছেন, তাদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রাকটি বালু বহন করছিল। সংঘর্ষের পর ট্রাকের বালুর একটি বড় অংশ বাসের ভেতরে ঢুকে পড়ে, ফলে উদ্ধারকর্মীদের জন্য বাসে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফেডারেল হাইওয়ে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনভিজ্ঞ নিউজিল্যান্ডের সামনে অভিজ্ঞ বাংলাদেশ: সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা

দক্ষিণ ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১১

আপডেট সময় : ০৩:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬