জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ার) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেন তারেক রহমানের ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আবদুস সালাম।
প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, আল্লাহর রহমতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
তিনি বলেন, আশা করি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানকে এ আসনের ভোটাররা বিপুল ভোটে নির্বাচিত করবে।
উল্লেখ্য, এ আসনে জামায়াতের প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























