ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জেলেনস্কির চিফ অব স্টাফ হলেন সামরিক গোয়েন্দা-প্রধান বুদানভ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছেন। শুক্রবার (২ জানুয়ারি) তিনি দেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভকে প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান ও শীর্ষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে জনপ্রিয় সামরিক নেতাকে রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে নিয়ে এলেন জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

৩৯ বছর বয়সী বুদানভ একজন যুদ্ধাহত বীর এবং ইউক্রেনীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ এতদিন এই পদে সাধারণত বেসামরিক ও অভ্যন্তরীণ রাজনীতিকেন্দ্রিক ব্যক্তিরা দায়িত্ব পালন করতেন।

বুদানভের পূর্বসূরি ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী আন্দ্রি ইয়ারমাক। দুর্নীতি কেলেঙ্কারি ঘিরে ব্যাপক সমালোচনা ও জনরোষের মুখে তিনি গত নভেম্বর মাসে পদত্যাগ করেন। ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে অস্তিত্বের লড়াইয়ে ব্যস্ত, তখন এই কেলেঙ্কারি সরকারকে বড় চাপে ফেলে।

এক্সএ দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের এখন নিরাপত্তা, সামরিক শক্তি ও কূটনীতিতে আরও বেশি মনোযোগ প্রয়োজন। তিনি লিখেছেন, কিরিলোর এসব ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা রয়েছে এবং ফল দেওয়ার মতো সক্ষমতা তার আছে।

এক বিবৃতিতে বুদানভ জানান, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং দেশের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেছেন, বর্তমান পররাষ্ট্র গোয়েন্দা সংস্থার প্রধান ওলেহ ইভাশচেঙ্কোকে নতুন সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর প্রধান পরিবর্তনের কথাও বলেছেন তিনি।

২০২০ সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দিয়ে আসা বুদানভ রাশিয়ার বিরুদ্ধে একাধিক গোপন অভিযান তত্ত্বাবধান করেছেন এবং যুদ্ধবন্দি বিনিময় আলোচনায় নেতৃত্ব দিয়েছেন। তিনি একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন এবং তিনবার আহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগ দুর্নীতির ছায়া কাটিয়ে জেলেনস্কির নেতৃত্বে আস্থা ফেরানো এবং যুদ্ধকালীন রাষ্ট্র পরিচালনায় সামরিক প্রভাব আরও জোরদার করার প্রচেষ্টা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

জেলেনস্কির চিফ অব স্টাফ হলেন সামরিক গোয়েন্দা-প্রধান বুদানভ

আপডেট সময় : ০১:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬