সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরোধে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। যা উপসাগরীয় শক্তিধর রিয়াদ এবং আবুধাবির মধ্যে ক্রমবর্ধমান সংকটকে আরও তীব্র করেছে। দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে নতুন সংকটে ফেলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইয়েমেনে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ফ্লাইটের সর্বশেষ আপডেট জানার আশায় টার্মিনালে ভিড় করছেন যাত্রী ও কর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, বিমান চলাচল সংক্রান্ত জটিলতা ও রাতভর ফ্লাইট নিষেধাজ্ঞা নিয়ে চলমান বিতর্কের কারণে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিষেধাজ্ঞা কতদিন চলবে তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মতভেদ রয়েছে। অনিশ্চয়তায় ভুগছেন যাত্রীরা।
চিকিৎসার জন্য কায়রো যাওয়ার অপেক্ষায় থাকা আওয়াদ আল-সুবাইহি বলেন, আমরা ভীষণ কষ্টের মধ্যে আছি। এখানে অনেক রোগী ও বয়স্ক মানুষ কঠিন পরিস্থিতির মুখোমুখি।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-কে সমর্থন করছে। এই গোষ্ঠী গত মাসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার থেকে দক্ষিণ ইয়েমেনের কিছু অংশ দখল করেছে। এই সরকারের সমর্থক সৌদি আরব এই পদক্ষেপকে হুমকি হিসেবে দেখছে। এসটিসি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। আমিরাতের সেনাদের ইয়েমেন ছাড়তে আলটিমেটাম দিয়েছে। ইয়েমেন সরকার আমিরাতের সঙ্গে নিরাপত্তা চুক্তি বাতিল করেছে। এসব ঘটনায় দু’দেশের মধ্যে দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 
























