ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

প্রথমবার মেয়েকে নিয়ে রাষ্ট্রীয় সমাধিসৌধ পরিদর্শন কিমের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে জুআই প্রথমবারের মতো জনসমক্ষে বাবা ও মায়ের সঙ্গে পিয়ংইয়ংয়ের কুমসুসান সমাধিসৌধ পরিদর্শন করেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর প্রকাশিত ছবিতে এই দৃশ্য দেখা গেছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত তিন বছর ধরে জুআই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছেন। বিশ্লেষক ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা তাকে কিম জং উনের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে বিবেচনা করছে।

সেজং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট চেওং সিওংচ্যাং মনে করে, কুমসুসান প্রাসাদে জুআইএর এই প্রথম উপস্থিতি আসন্ন ক্ষমতাসীন দলের কংগ্রেসের আগে কিম জং উনের একটি পরিকল্পিত পদক্ষেপ হতে পারে। কংগ্রেসে উত্তরাধিকার নিয়ে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের উত্তর কোরিয়া মুখপাত্র হং মিন বলেন, বড় আয়োজনগুলোতে স্ত্রী ও মেয়েকে সঙ্গে রেখে কিম একটি স্থিতিশীল পরিবারের বার্তা তুলে ধরার চেষ্টা চালাছেন।

কেসিএনএএর তথ্য অনুযায়ী, ২০১০এর দশকের গোড়ার দিকে জন্ম নেওয়া জুআই চলতি বছরের নববর্ষ উদযাপনে অংশ নেন এবং সেপ্টেম্বরে বাবার সঙ্গে প্রথম বিদেশ সফরে বেইজিং গিয়েছিলেন। তবে উত্তর কোরিয়া এখনও তার বয়স আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

আবার দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইউনিফিকেশনের উত্তর কোরিয়া এক মুখপাত্র বলেন,তার বয়স কম এবং কোনও সরকারি পদে না থাকায় এখনই তাকে উত্তরসূরি বলা উচিত নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে বিশেষ সুবিধা: ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করা যাবে কালো টাকা

প্রথমবার মেয়েকে নিয়ে রাষ্ট্রীয় সমাধিসৌধ পরিদর্শন কিমের

আপডেট সময় : ১২:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬