ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

এনইআইআর চালুর প্রতিবাদে দেশজুড়ে মোবাইল দোকান বন্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

অবৈধ হ্যান্ডসেট বন্ধে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে আজ শুক্রবার (২ জানুয়ারি) সারাদেশে মোবাইল ফোনের সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সরকারের বিভিন্ন দপ্তর ও বিটিআরসি চেয়ারম্যানের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে একতরফাভাবে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার অপচেষ্টা চলছে, যা সাধারণ ব্যবসায়ীদের জীবিকাকে হুমকির মুখে ফেলবে।

এনইআইআর পদ্ধতি চালুর প্রথম দিনেই গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে কয়েকশ ব্যবসায়ী ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে ইটপাটকেল ছুড়ে ভবনের সামনের কাঁচের দেয়াল ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অন্তত ২৮ জন বিক্ষোভকারীকে আটক করে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

বিটিআরসি জানিয়েছে, ১ জানুয়ারি থেকে নেটওয়ার্কে যুক্ত হওয়া সব নতুন ও অবৈধ ফোন এনইআইআর-এর আওতায় আসবে এবং তিন মাসের মধ্যে নিবন্ধন না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে ৩১ ডিসেম্বরের আগে সচল থাকা কোনো ফোনই বন্ধ হবে না। কর্তৃপক্ষের দাবি, রাজস্ব ফাঁকি রোধ ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়েছেন, বাজার থেকে সিন্ডিকেট প্রথা বিলোপ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

দুই ইস্যুতে নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র

এনইআইআর চালুর প্রতিবাদে দেশজুড়ে মোবাইল দোকান বন্ধ

আপডেট সময় : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬