ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করবে বিএনপি: এ্যানি

বিএনপি ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে। এই প্রতিশ্রুতি দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি সরকারের প্রতি তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার আহ্বানও জানান।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়ে এ্যানি এই ঘোষণা দেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই নীতিগতভাবে শিক্ষকদের এসব দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। এ্যানি বলেন, “তারেক রহমান আন্দোলনের আগেই বলেছেন, নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে। এটি ছোট কথা নয়, কমিটমেন্ট। দলের পক্ষ থেকে আবারও অবহিত করলাম।” তিনি আরও যোগ করেন, শিক্ষকদের আর যেন বারবার রাস্তায় নামতে না হয়, সে জন্য পূর্ণ জাতীয়করণ করাই দলের লক্ষ্য।

আন্দোলন ও সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান
শিক্ষক-কর্মচারীরা তাদের বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ অন্যান্য দাবি নিয়ে ৯ দিন ধরে আন্দোলন করছেন। সরকারের পক্ষ থেকে গতকাল রবিবার বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হলেও, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনের অংশ হিসেবে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ও আমরণ অনশন চলছে। বক্তারা জানিয়েছেন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন না।

বিএনপি ছাড়াও গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এই শিক্ষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানের পাল্টা হামলায় মার্কিন মিত্ররা লক্ষ্যবস্তু

ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করবে বিএনপি: এ্যানি

আপডেট সময় : ০৯:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫