চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন চীনা জনগণের একজন দীর্ঘদিনের বিশ্বস্ত এবং প্রিয় বন্ধু। গতকাল বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীন-বাংলাদেশ মৈত্রী ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে বেগম জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে চীন সরকার গভীর শোক প্রকাশের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
লিন জিয়ান তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে খালেদা জিয়া দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাঁর নেতৃত্বেই চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একটি ব্যাপক অংশীদারত্ব গড়ে ওঠে। চীন-বাংলাদেশ সম্পর্কের এই মজবুত ভিত্তি তৈরিতে তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও প্রতিশ্রুতিকে বেইজিং অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাঁর প্রয়াণকে চীন-বাংলাদেশ বন্ধুত্বের ইতিহাসে একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছে দেশটি।
রিপোর্টারের নাম 























