ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন জয়শঙ্কর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

এছাড়া খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে, তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকের। এ ছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথের আজ ঢাকায় আসার কথা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া মারা যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য, কটূক্তিকে হার মানিয়ে লালপুরের ফারিহা এখন দেশসেরা ফুটবলার

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন জয়শঙ্কর

আপডেট সময় : ০১:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫