ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বারের শোক, এজলাসে ওঠেননি বিচারকরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা আইনজীবী সমিতি। শোক প্রকাশের পাশাপাশি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার সব আদালতের বিচারিক কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি। আইনজীবীদের এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ঢাকার অধস্তন আদালতের বিচারকরা এজলাসে ওঠা থেকে বিরত থাকেন। 

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের সই করা শোকবার্তায় বলা হয়, “বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘদিন গণতন্ত্রের আপসহীন সংগ্রামে অবিচল থাকা এক মহীয়সী নারী, গণতন্ত্রের মাতা, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত মোতাবেক ঢাকার সব আদালতের কার্যক্রমে আইনজীবী সদস্যরা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।” 

আইনজীবী সমিতির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আদালতগুলোতে স্থবিরতা বিরাজ করে। আইনজীবীরা কোনও মামলায় শুনানিতে অংশ নেননি। ঢাকার সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন জানান, আইনজীবীরা শুনানিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানালে সিএমএম আদালতের বিচারকরা এক জরুরি বৈঠক শেষে এজলাসে না ওঠার সিদ্ধান্ত নেন। তবে আদালতের নিয়মিত দাফতরিক কাজ ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক ছিল। 

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিরে আসুক সোনালি আঁশের দিনগুলো: নরসিংদীতে পাটকল চালুর নতুন সম্ভাবনা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বারের শোক, এজলাসে ওঠেননি বিচারকরা

আপডেট সময় : ০৪:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫