ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শোক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক জানানো হয়। 

শোকবার্তায় বলা হয়,  “সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাংলাদেশের রাজনীতির আপসহীন নেত্রী ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তিনি ছিলেন বাংলাদেশের মানুষের প্রকৃত অভিভাবক। দেশের চলমান রাজনৈতিক সংকটের এই মুহূর্তে তাঁর মৃত্যু এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে।” 

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করি, জাতি এই শোককে শক্তিতে রূপান্তরিত করার ধৈর্য ও সাহস সঞ্চয় করবে।” 

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন  রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও প্রত্যাবর্তন: বিমানবন্দরে থাকবেন চার শীর্ষ কর্মকর্তা

খালেদা জিয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শোক

আপডেট সময় : ০১:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫