ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের শোক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম সই করা বিবৃতিতে এ শোক জানানো হয়।

শোকবার্তায় তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং জাতি এই শোককে শক্তিতে রূপান্তরিত করবে সে কামনা করছি।

এসআরএফ নেতারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিরে আসুক সোনালি আঁশের দিনগুলো: নরসিংদীতে পাটকল চালুর নতুন সম্ভাবনা

খালেদা জিয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের শোক

আপডেট সময় : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫