ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নুরের আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা হাসান মামুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের আসন সমঝোতায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ছেড়ে দেওয়া পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দশমিনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এই আসনে এ পর্যন্ত মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান মামুন বলেন, ‘ছোট ছোট রাজনৈতিক দলগুলো নিজেদের সত্তা, আদর্শ ও সততা বিসর্জন দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে বিলীন হয়ে যাচ্ছে—এটি অনৈতিক। আমি এর বিপক্ষে।’

তিনি আরও বলেন, ‘ভুয়া রাজনৈতিক দলগুলোর স্ট্যান্ডবাজির বিপক্ষে বিএনপিকে বিজয়ী করার জন্যই আমি নির্বাচনে এসেছি, নিজের জন্য নয়।’

এ সময় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি ওহাব চৌধুরী ও রুহুল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খানসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মনোনয়নপত্র দাখিল করা আটজন প্রার্থী হলেন— মো. নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ), মো. হাসান মামুন (বিএনপি বিদ্রোহী), অধ্যাপক মুহাম্মদ শাহ্ আলম (জামায়াতে ইসলামী), মাওলানা আবু বকর ছিদ্দিকী (ইসলামী আন্দোলন), মো. শহিদুল ইসলাম ফাহিম (গণঅধিকার পরিষদ), মো. দেলোয়ার হোসাইন (খেলাফত মজলিস), এস. এম. ফজলুল হক (স্বতন্ত্র) এবং মিজানুর রহমান বাবু (স্বতন্ত্র)।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের প্রার্থী হিসেবে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুরের আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা হাসান মামুন

আপডেট সময় : ০৯:৪৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫