ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বেলা সাড়ে ১১টায় নিকলী প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি রেকর্ড করা হয়। গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সাল থেকে নিকলীতে পর্যবেক্ষণাগারের কাজ শুরু হয়েছে। গত বছরও শীতে দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নিকলীতে। আজ এ বছরের প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে।

এদিকে, মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। দেখা মেলেনি সূর্যের। গত কয়েকদিন ধরেই টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অতিরিক্ত ঠান্ডায় দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে গৃহপালিতসহ বিভিন্ন প্রাণীরা।

শীতের প্রভাব পড়েছে বোরো ধানের আবাদে। মৌসুমের শুরুতে অতিরিক্ত ঠান্ডায় ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: গোল্ডেন বল রদ্রির, বুট জিতলেন এমবাপে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

আপডেট সময় : ০১:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫