ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন পিয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান শিপন পুনরায় নির্বাচিত হয়েছেন।
সোমবার প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম জানান, নির্বাচনি তফসিল মোতাবেক ফরিদপুর প্রেসক্লাবের কাযনির্বাহী কমিটির ১৮টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তফসিল অনুযায়ী ১৮ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, গত ১২ ডিসেম্বর মনোনপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। এতে কবির-পিয়াল-শিপন পরিষদ ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা না দেওয়ায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন– সভাপতি পদে দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে স্থানীয় দৈনিক ফতেহাবাদের মাহাবুর হোসেন পিয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টেলিভিশন ও বিডি নিউজের মফিজুর রহমান শিপন।
এ ছাড়াও সহসভাপতি পদে গাজী টিভির শেখ মনির হোসেন, দিনকালের নুরুল ইসলাম আনঞ্জু এবং সংগ্রাম পত্রিকার আশরাফুজ্জামান দুলাল; অর্থ সম্পাদক পদে চ্যানেল আইয়ের শাহাদাত হোসেন তিতু, দফতর সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টিভির মাসুদুর রহমান তরুণ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ভোরের কাগজের বিভাষ দত্ত, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে আজকের সারা দেশের মুইজ্জুর রহমান খান, প্রচার প্রকাশনায় জনকণ্ঠের আবিদুর রহমান নিপু, ক্রীড়া সম্পাদক পদে আজকের পত্রিকার শ্রাবণ হাসান।
কমিটির নির্বাহী সদস্য হয়েছেন– ভোরের রানারের মানিক দাস, সময় টিভির বি কে সিকদার সজল, বৈশাখী.কমের রুহুল আমীন, কুমারের এস এম রুবেল, বুদ্ধিযুদ্ধর এস এম জাহিদ এবং জাগো নিউজের নির্মল কুমার বিশ্বাস নয়ন।
রিপোর্টারের নাম 
























