কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে।
ক্যাম্প মাঝি আমিনুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত হওয়ার পর প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে বসতঘরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের সঠিক সংখ্যা এখনো নিরূপণ করার কাজ চলছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানবিক সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আগুনের উৎস অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 

























