ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

প্রতীক নিয়ে এনসিপি’র সিদ্ধান্ত নিতে হবে আজ, নইলে ইসি দেবে নিজেদের পছন্দের প্রতীক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

দলীয় প্রতীক বাছাইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি-র হাতে আজ, রবিবার (১৯ অক্টোবর), শেষ সুযোগ। এর মধ্যে তারা যদি নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে বিকল্প কোনো প্রতীক বেছে না নেয়, তবে ইসি নিজস্ব ক্ষমতাবলে দলটির জন্য প্রতীক নির্ধারণ করে দেবে।

ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি এমনটাই জানিয়েছেন। যদিও প্রতীক ইস্যুতে সৃষ্ট জটিলতা নিরসনে এনসিপি’র একটি প্রতিনিধি দলের আজ বেলা ১১টায় ইসির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

ইসি সচিব স্পষ্ট করে দিয়েছেন, ১৯ অক্টোবরের মধ্যেই এনসিপিকে তাদের বিকল্প প্রতীকের বিষয়ে জানাতে হবে। অন্যথায় ইসি স্বীয় বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে, নির্বাচন পরিচালনা বিধিমালায় শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নেই বলে কমিশন মনে করে।

উল্লেখ্য, নির্বাচন পরিচালনার জন্য নির্ধারিত ৫০টি প্রতীকের মধ্য থেকে নিজেদের প্রতীক বাছাই করতে ইসি এর আগে এনসিপিকে চিঠি দিয়েছিল। কিন্তু জাতীয় নাগরিক পার্টি ‘শাপলা’ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন না নেওয়ার ব্যাপারে তাদের অবস্থানে অনড় রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

প্রতীক নিয়ে এনসিপি’র সিদ্ধান্ত নিতে হবে আজ, নইলে ইসি দেবে নিজেদের পছন্দের প্রতীক

আপডেট সময় : ০৯:৩২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫