ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কনকনে শীতে শহীদ হাদি চত্বরে হাজার হাজার মানুষ, অথচ নেই কোনো মিডিয়া!

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কনকনে ঠান্ডা উপেক্ষা করে রাতভর অবস্থান কর্মসূচি পালন করছেন হাজার হাজার মানুষ। ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র শীতের মধ্যেও শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষ শাহবাগ মোড় অবরোধ করে বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন, যা এখন ‘শহীদ হাদি চত্বর’ হিসেবে পরিচিতি পেয়েছে।

আন্দোলনকারীরা ‘হাদি মানে আজাদি, হাদি মানে ইনসাফ’ স্লোগানে রাজপথ মুখরিত করে রাখলেও, এই বিশাল সমাবেশে কোনো মূলধারার সংবাদমাধ্যমের উপস্থিতি না থাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, হাজার হাজার মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মানবিক দৃশ্যগুলো জাতীয় গণমাধ্যমগুলো এড়িয়ে যাচ্ছে।

শাহবাগে অবস্থানরত সাধারণ মানুষ জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই তারা কেবল ন্যায়বিচারের আশায় ঘর ছেড়ে রাজপথে এসেছেন, কিন্তু মিডিয়ার নীরবতা তাদের ব্যথিত করছে।

পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের মাঝে কম্বল বিতরণ করা হলেও খুনিদের গ্রেফতারের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন তারা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় এমপির গাড়িতে হামলা: বিএনপি ও ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

কনকনে শীতে শহীদ হাদি চত্বরে হাজার হাজার মানুষ, অথচ নেই কোনো মিডিয়া!

আপডেট সময় : ০১:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫