ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ফ্লাইট পরিচালনায় প্রভাব পড়েনি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডের পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সম্মিলিত প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের সকল ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। আগুন নেভানো এবং সার্বিক কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর আড়াইটার দিকে তারা ঢাকা বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো এলাকায় মালামালে আগুন লাগার খবর পান। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ফ্লাইট পরিচালনায় প্রভাব পড়েনি

আপডেট সময় : ০৩:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫