ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

তিনশ’ ফিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তৎপর স্বেচ্ছাসেবীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লাখো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ঘিরে মঞ্চ এলাকা ও আশপাশে বাড়ানো হয়েছে নজরদারি ও শৃঙ্খলা রক্ষার কার্যক্রম।

সরেজমিনে দেখা গেছে, ৩০০ ফিট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সেনাবাহিনীসহ বিএনপির স্বেচ্ছাসেবীরা কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট পর্যন্ত শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। সংবর্ধনা মঞ্চের চারপাশে একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে সবধরনের বিশৃঙ্খলা ও দুর্ঘটনা এড়ানো যায়।

প্রবেশপথগুলোতে স্বেচ্ছাসেবকরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে আগত নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করছেন। অনুষ্ঠানস্থলের ভেতরে ও আশপাশে ওয়াচ টাওয়ার থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহভাজন কোনো পরিস্থিতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ টিম।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাখা হয়েছে মেডিকেল টিম ও জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র। হিটস্ট্রোক, অসুস্থতা বা দুর্ঘটনার আশঙ্কায় অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা মঞ্চসংলগ্ন এলাকায় প্রস্তুত রয়েছে।

জানা গেছে, সমাবেশ শুরুর আগ মুহূর্তে মোট ১৭টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি অ্যাম্বুলেন্সের পাশে মেডিকেল টিমও নিয়োজিত আছে, যাতে কোনো নেতাকর্মী অসুস্থ হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে নেওয়া যায়।

বিএনপির স্বেচ্ছাসেবক দেলোয়ার হোসেন বলেন, “এখানে লাখো মানুষের সমাগম হবে। তাই আমরা আগেই সব প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাস্থ্যসেবা—সবকিছু সমন্বয় করে কাজ করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য। এজন্য নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।”

এদিকে, তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি বিমানবন্দরে অবতরন করে।

বিমানটি এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

/আইএ/এম/

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সময়সূচি: টিভির পর্দায় আজ যেসব খেলা দেখবেন

তিনশ’ ফিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তৎপর স্বেচ্ছাসেবীরা

আপডেট সময় : ১১:০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫