ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বীরগঞ্জে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার চালক ও সংশ্লিষ্টরা পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের মদতে দীর্ঘদিন ধরে এই নদীতে অবৈধ ড্রেজিং চলছিল। এতে নদীর তীরবর্তী আবাদি জমি ও ঘরবাড়ি হুমকির মুখে পড়ায় এলাকাবাসী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন জানান, অবৈধ বালু উত্তোলনের অপরাধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত ড্রেজারটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বীরগঞ্জে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার জব্দ

আপডেট সময় : ০৮:০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬